আর্কাইভ
ads
logo

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পি.এম
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

ads

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট নিরাপদে সৌদি আরবে পৌঁছেছে। শনিবার ভোরে জেদ্দায় অবতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এ বছরের হজযাত্রা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।

এসময় হাজিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

এছাড়া উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং হজযাত্রীদের সেবায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

হাইলাইটস

বিশেষ সংবাদ